গোপনীয়তা নীতি
আমরা কী সংগ্রহ করি
শুধু প্রয়োজনীয় তথ্য: নিবন্ধনের নাম ও ইমেইল, এবং ব্যবহারের সংখ্যাভিত্তিক পরিসংখ্যান (টেমপ্লেট, সাইজ, ডিভাইসের ধরন)। সাধারণ ব্যবহারে আপনার আইপি ঠিকানা সংরক্ষণ করা হয় না। শুধু নিরাপত্তার স্বার্থে সন্দেহজনক ঘটনায় (যেমন বারবার ভুল পাসওয়ার্ড বা আক্রমণের চেষ্টা) এবং সাইটে ত্রুটি (এরর) ঘটলে সংশ্লিষ্ট আইপি ৩০ দিন রাখা হয় এবং প্রয়োজনে ব্লক করা হয়।
সাইট ব্যবহারের বিশ্লেষণ
সাইট কীভাবে ব্যবহার হচ্ছে বুঝতে আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি। এতে আইপি বেনামী করা হয় এবং ব্রাউজারে ট্র্যাক করো না (Do Not Track) চালু থাকলে কিছু পাঠানো হয় না। আপনার আপলোড করা ছবি বা লেখা গুগলে যায় না।
ছবি কতদিন থাকে
আপলোড করা সংবাদের ছবি স্বয়ংক্রিয়ভাবে ৩০ দিন পর মুছে ফেলা হয়। শুধু আপনার সংরক্ষিত লোগো ও বিজ্ঞাপন থাকে, যা আপনি যেকোনো সময় মুছতে পারেন।
গেস্ট ডেটা
গেস্ট হিসেবে আপনার পছন্দ ও লোগো শুধু আপনার নিজের ব্রাউজারে (LocalStorage/IndexedDB) থাকে।
অ্যাকাউন্ট মোছা
সেটিংস থেকে যেকোনো সময় অ্যাকাউন্ট ও সব ফাইল মুছে ফেলতে পারবেন।