সহায়তা
কীভাবে কার্ড বানাব?
এডিটরে গিয়ে সাইজ ও টেমপ্লেট বাছুন, ছবি আপলোড করুন, শিরোনাম লিখুন, তারপর "ডাউনলোড" চাপুন। লগইন লাগবে না।
শিরোনামের কিছু শব্দ আলাদা রঙে করা যায়?
হ্যাঁ। শব্দটির দুই পাশে * চিহ্ন দিন, যেমন: আজ *বড় খবর* — তখন শব্দটি হাইলাইট রঙে আসবে। হাইলাইট রঙ "লেখা" ট্যাবে বদলানো যায়।
লোগো কোন ফরম্যাটে দেব?
স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডের PNG সবচেয়ে ভালো। JPG, WEBP-ও চলবে।
বিজ্ঞাপনের সঠিক মাপ কত?
প্রস্তাবিত মাপ এডিটরের "বিজ্ঞাপন" ট্যাবে লেখা থাকে। ছবির অনুপাত বিকৃত হয় না।
মোবাইলে ডাউনলোড হচ্ছে না?
আইফোনে ডাউনলোডের বদলে ছবি খুলবে — ছবিতে চেপে ধরে "ছবি সংরক্ষণ করুন" বেছে নিন, অথবা "শেয়ার" বাটন ব্যবহার করুন।